সহজ টুলস সম্পর্কে
কী এটা?
সহজ টুলস বাংলাদেশের সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য তৈরি একটি ফ্রি টুল সংগ্রহ। আয়কর, বেতন স্কেল, পেনশন, জিপিএফ, ছুটির হিসাব থেকে শুরু করে দরখাস্ত লেখা, পিডিএফ ও ছবির কাজ — দৈনন্দিন যা যা লাগে, সব এক জায়গায়।
গোপনীয়তা
প্রায় সব টুল আপনার ব্রাউজারেই চলে। আপনার ফাইল, বেতন বা ব্যক্তিগত তথ্য কোনো সার্ভারে পাঠানো হয় না। শুধু এআই ও মুদ্রার হার — এই দুটি টুল ইন্টারনেটে যায়, তা স্পষ্টভাবে লেখা থাকে।
সতর্কতা
হিসাবগুলো সরকারি গেজেট, এনবিআর ও প্রচলিত নিয়মের ভিত্তিতে তৈরি, তবে নিয়ম বদলাতে পারে। চূড়ান্ত সিদ্ধান্তের আগে সংশ্লিষ্ট দপ্তর বা হিসাবরক্ষণ অফিসে যাচাই করুন।