সহজ টুলস

গোপনীয়তা নীতি

অ্যাকাউন্ট ঐচ্ছিক

সহজ টুলসের কোনো টুল ব্যবহারে নিবন্ধন বা লগইন লাগে না। আপনি চাইলে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন — তখন আমরা আপনার নাম, ইমেইল ঠিকানা এবং নিবন্ধনের সময় দেওয়া প্রোফাইল তথ্য (প্রতিষ্ঠান, পদবি, বিভাগ, জেলা ও ঐচ্ছিক মোবাইল নম্বর) রাখি — এগুলো শুধু সাইটের অ্যাডমিনরা অ্যাকাউন্ট পরিচালনা ও প্রয়োজনে আপনার সাথে যোগাযোগের জন্য দেখেন; পাসওয়ার্ড দিলে তার এনক্রিপ্ট করা (হ্যাশ করা) রূপ রাখি, আসল পাসওয়ার্ড কখনো নয়; Google দিয়ে খুললে Google থেকে নাম, ইমেইল ও প্রোফাইল ছবির লিংক পাই। লগইন করে BTEB কনটেন্ট ডাউনলোড করলে কোন ফাইল কখন নিয়েছেন তার একটি তালিকা রাখা হয় (দৈনিক সীমা ও আপনার ড্যাশবোর্ডের জন্য)। লগইন অবস্থায় নিরাপত্তার জন্য প্রতিটি সেশনের সঙ্গে আইপি ঠিকানা ও ব্রাউজারের ধরন রাখা হয়, সর্বোচ্চ ৩০ দিন। ইমেইল পাঠানো হয় কেবল ঠিকানা যাচাই, পাসওয়ার্ড রিসেট ও অ্যাকাউন্ট মোছা নিশ্চিত করতে — কোনো প্রচারণামূলক ইমেইল নয়। এই তথ্য কাউকে বিক্রি বা শেয়ার করা হয় না।

ডিভাইসের মধ্যে সিঙ্ক

লগইন থাকলে, টুলে আপনি যা সংরক্ষণ করেন (যেমন নোট, তেলের খাতা, সিভি, খতিয়ানের হিসাব) তার একটি কপি আমাদের ডাটাবেসে রাখা হয়, যাতে আপনার অন্য ফোন বা কম্পিউটারেও তা পাওয়া যায়। আপনি টুলে যে ব্যক্তিগত তথ্য লেখেন তা-ও এর মধ্যে পড়ে, তাই সংবেদনশীল কিছু রাখতে না চাইলে লগইন ছাড়াই ব্যবহার করুন। শর্তে আপনার সম্মতি এবং এই ডিভাইসের নিজস্ব সেটিং কখনো সিঙ্ক হয় না। প্রতিটি অ্যাকাউন্টে সর্বোচ্চ ১০ মেগাবাইট রাখা যায়। এই তথ্য কেবল আপনাকে দেখানোর জন্য — আমরা তা পড়ি, বিশ্লেষণ করি বা অন্য কাজে ব্যবহার করি না।

অ্যাকাউন্ট ও তথ্য মুছে ফেলা

“আমার অ্যাকাউন্ট” পাতা থেকে যেকোনো সময় অ্যাকাউন্ট মুছে ফেলতে পারেন। ইমেইলে পাঠানো লিংকে নিশ্চিত করলে আপনার নাম, ইমেইল, প্রোফাইল তথ্য, সব সেশন, ডাউনলোডের তালিকা ও সব সিঙ্ক করা তথ্য আমাদের ডাটাবেস থেকে স্থায়ীভাবে মুছে যায়। লগআউটের সময় চাইলে এই ডিভাইসে থাকা তথ্যও মুছে দিতে পারেন — শেয়ার করা কম্পিউটারে এটি ব্যবহার করুন।

ফাইল ও হিসাব

পিডিএফ, ছবি, ভিডিও, স্ক্যানার ও ক্যালকুলেটর টুলগুলো সম্পূর্ণ আপনার ডিভাইসে চলে। কোনো ফাইল আপলোড হয় না — বড় ফাইলেও নয়।

ফাইল শেয়ারিং (এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে)

ফাইল পাঠানোর টুলে ফাইল সরাসরি এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যায়, এনক্রিপ্ট করা অবস্থায়। ফাইল আমাদের সার্ভারে আসে না, জমা হয় না, কপি হয় না — কোনো রিলে সার্ভারও ব্যবহার করা হয় না, তাই নেটওয়ার্ক সরাসরি সংযোগ আটকে দিলে পাঠানো ব্যর্থ হয়, ঘুরপথে আমাদের দিয়ে যায় না। শুধু সংযোগ তৈরির কয়েক কিলোবাইট তথ্য (কোন ঠিকানায় ডিভাইসটি পাওয়া যাবে ও এনক্রিপশনের তথ্য) ছয়-সংখ্যার কোডের নিচে আমাদের সার্ভারের মেমোরিতে কয়েক মিনিট থাকে; ডিস্কে কিছুই লেখা হয় না এবং সময় পেরোলেই মুছে যায়। কে কী পাঠিয়েছেন তার কোনো রেকর্ড আমাদের কাছে নেই।

ব্রাউজার স্টোরেজ

থিম, প্রিয় ও সাম্প্রতিক টুল, নোট, জেলা নির্বাচন এবং টুলের সেটিংস শুধু আপনার ব্রাউজারে (localStorage) থাকে; ভাষা এখন ঠিকানাতেই থাকে (বাংলা /, ইংরেজি /en), আলাদা করে সংরক্ষিত হয় না। ব্যাকগ্রাউন্ড রিমুভারের এআই মডেল ও ভিডিও ইঞ্জিন ব্রাউজারের ক্যাশে জমা থাকে যাতে পরের বার দ্রুত চলে। ব্রাউজার ডেটা মুছে দিলেই সব চলে যাবে — তবে লগইন করে সিঙ্ক চালু থাকলে আপনার অ্যাকাউন্টের কপিটি থেকে যায় (উপরে দেখুন)।

পরিসংখ্যান (গুগল অ্যানালিটিক্স)

কোন টুলগুলো মানুষ বেশি ব্যবহার করছে তা বুঝতে আমরা গুগল অ্যানালিটিক্স ব্যবহার করি। এটি কেবল কোন পাতা দেখা হলো, কোন দেশ/ডিভাইস থেকে — এই তথ্য নেয়। আপনি টুলে যা লেখেন, যে ফাইল দেন বা যে হিসাব করেন তার কিছুই পাঠানো হয় না। বিজ্ঞাপন-সংক্রান্ত সুবিধা বন্ধ রাখা আছে এবং আইপি ঠিকানা সংক্ষিপ্ত করা হয়। আপনার ব্রাউজারে "Do Not Track" চালু থাকলে অ্যানালিটিক্স একেবারেই চালু হয় না।

…

যেসব টুল ইন্টারনেট ব্যবহার করে

আবহাওয়া (Open-Meteo), মুদ্রার হার, অনুবাদক (ক্রোমের অফলাইন অনুবাদ না থাকলে MyMemory), খবর ও চাকরির বিজ্ঞপ্তি (আমাদের সার্ভার হয়ে পত্রিকার RSS), এবং OCR, ভিডিও ও ব্যাকগ্রাউন্ড রিমুভারের এককালীন ডাউনলোড — এগুলোতে ইন্টারনেট লাগে। আবহাওয়া ও নামাজের সময়ে আপনার নির্বাচিত জেলা বা (অনুমতি দিলে) অবস্থানের স্থানাঙ্ক ব্যবহৃত হয়; তা কোথাও সংরক্ষণ করা হয় না। নামাজের সময় আপনার ডিভাইসেই হিসাব হয়।

এআই টুল

এআই টুলে আপনি যে লেখা দেন — আর নম্বর প্লেট ডিজাইনারে "নিজে বসিয়ে দিন" চাপলে আপনার বাইকের ছবির ছোট একটি কপি — উত্তর তৈরির জন্য এআই সেবাদাতার (Anthropic বা Google Gemini) কাছে পাঠানো হয়; আমরা তা সংরক্ষণ করি না। Google-এর বিনামূল্যের Gemini সেবায় পাঠানো তথ্য Google তাদের পণ্য উন্নয়নে ব্যবহার করতে পারে, তাই ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য দেবেন না।