বিক্রয় রসিদ ও ঘোষণাপত্র
নতুনটাকা বুঝে পাওয়ার রসিদ, বিক্রেতার ঘোষণাপত্র ও ক্রেতার ঘোষণাপত্র — তিনটি আলাদা কাগজ, Word বা প্রিন্ট
এই টুল সম্পূর্ণ আপনার ব্রাউজারে চলে — কোনো ফাইল বা তথ্য সার্ভারে যায় না।
টাকা বুঝে পাওয়ার রসিদ, বিক্রেতার ঘোষণাপত্র ও ক্রেতার ঘোষণাপত্র — তিনটি আলাদা কাগজ, Word বা প্রিন্ট
এই টুল সম্পূর্ণ আপনার ব্রাউজারে চলে — কোনো ফাইল বা তথ্য সার্ভারে যায় না।
১. বিক্রয় রসিদ
আমি ……………………, পিতা/স্বামী: ……………………, ঠিকানা: ……………………, জাতীয় পরিচয়পত্র নং: ……………………, মোবাইল: …………………… — এই মর্মে রসিদ প্রদান করিতেছি যে, নিম্নবর্ণিত যানবাহনের মূল্য বাবদ ……… টাকা ……… তারিখে ……………………, পিতা/স্বামী: ……………………, ঠিকানা: ……………………, জাতীয় পরিচয়পত্র নং: ……………………, মোবাইল: ……………………-এর নিকট হইতে নগদে/ব্যাংকের মাধ্যমে সম্পূর্ণরূপে বুঝিয়া পাইয়াছি। এই মূল্য পরিশোধের পর ক্রেতার নিকট আমার আর কোনো পাওনা রহিল না।
যানবাহনের বিবরণ: মোটরসাইকেল, রেজিস্ট্রেশন নং: ……………………, ইঞ্জিন নং: ……………………, চেসিস নং: ……………………, মডেল: ……………………, তৈরির সন: ……………………, রং: ……………………, সিসি: ……………………
২. বিক্রেতার ঘোষণাপত্র
আমি ……………………, পিতা/স্বামী: ……………………, ঠিকানা: ……………………, জাতীয় পরিচয়পত্র নং: ……………………, মোবাইল: …………………… — ঘোষণা করিতেছি যে, উপরোক্ত যানবাহনটির আমিই বৈধ ও নিরঙ্কুশ মালিক। আমার জানামতে উহা কোনো মামলা, বন্ধক, ক্রোক বা দায়ের আওতাভুক্ত নয় এবং ইতিপূর্বে অন্য কাহারও নিকট বিক্রয় বা হস্তান্তর করা হয় নাই।
……… তারিখে সম্পূর্ণ মূল্য গ্রহণপূর্বক আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে যানবাহনটি ক্রেতার নিকট বিক্রয় ও হস্তান্তর করিয়াছি। মালিকানা বদলের জন্য প্রয়োজনীয় সকল স্বাক্ষর ও কাগজপত্র প্রদানে আমার কোনো আপত্তি নাই।
হস্তান্তরের তারিখ ……… পর্যন্ত যানবাহনটির সকল দায় আমার; উক্ত তারিখের পর হইতে উহার ব্যবহারজনিত কোনো দায় আমার উপর বর্তাইবে না।
৩. ক্রেতার ঘোষণাপত্র
আমি ……………………, পিতা/স্বামী: ……………………, ঠিকানা: ……………………, জাতীয় পরিচয়পত্র নং: ……………………, মোবাইল: …………………… — ঘোষণা করিতেছি যে, উপরোক্ত যানবাহনটি আমি ……… তারিখে ……… টাকা মূল্যে ক্রয় করিয়াছি এবং ……… তারিখে বুঝিয়া পাইয়াছি। ক্রয়ের পূর্বে যানবাহনটি ও উহার কাগজপত্র আমি নিজে দেখিয়া ও যাচাই করিয়া সন্তুষ্ট হইয়াছি।
হস্তান্তরের তারিখ হইতে যানবাহনটির ব্যবহার, চলাচল, জরিমানা, দুর্ঘটনা বা অন্য যেকোনো কারণে উদ্ভূত সকল দায়-দায়িত্ব আমার। নির্ধারিত সময়ের মধ্যে নিজ খরচে বিআরটিএ-তে মালিকানা বদলের কার্যক্রম সম্পন্ন করিব।
এটি একটি খসড়া। স্বাক্ষরের আগে আইনজীবী বা সংশ্লিষ্ট দপ্তরে দেখিয়ে নিন।